12:33 am, Sunday, 22 February 2026

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকা ছাড়াও দেশের ১০টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।

সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

জামায়াতে যোগদান করলেন জাসদের শত শত নেতাকর্মী

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

Update Time : 11:16:45 am, Thursday, 2 October 2025