9:26 am, Saturday, 24 January 2026

নিউইয়র্কে আওয়ামী কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, এয়ারপোর্টে হামলার পরে সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের থানায় গিয়ে মামলা দায়ের করেছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান বিএনপি ও এনসিপির নেতারা। ওই সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান, তুমুল গালাগাল ও ডিম নিক্ষেপ করেন। এতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সরাসরি আক্রান্ত হন।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের

নিউইয়র্কে আওয়ামী কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

Update Time : 06:17:01 pm, Thursday, 25 September 2025