আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ০৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পাওয়ার ব্যাংকে কেন আগুন ধরে, জেনে নিন প্রধান কারণগুলো

  • MIT ERP
  • Update Time : 04:12:07 am, Wednesday, 4 November 2026
  • 56

পাওয়ার ব্যাংকে কেন আগুন ধরে, জেনে নিন প্রধান কারণগুলো

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ভ্রমণে মুঠোফোন সচল রাখতে পাওয়ার ব্যাংক এখন অনেকের নিত্যসঙ্গী। তবে এই ছোট ডিভাইস থেকেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। অতিরিক্ত তাপ, নিম্নমানের ব্যাটারি, শর্টসার্কিট কিংবা অসতর্ক ব্যবহারের কারণে পাওয়ার ব্যাংকে আগুন লাগতে পারে।

সাধারণত পাওয়ার ব্যাংকে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি, সার্কিট বোর্ড এবং ইনপুট-আউটপুট পোর্ট থাকে। এসব অংশে ত্রুটি দেখা দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুনের ঝুঁকি তৈরি করতে পারে। আগুন লাগার প্রধান কারণ পাওয়ার ব্যাংকে আগুন লাগার অন্যতম কারণ অভ্যন্তরীণ শর্টসার্কিট, ব্যাটারির ক্ষতি ও উৎপাদনগত ত্রুটি। অতিরিক্ত তাপের কারণে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ‘থার্মাল রানওয়ে’ তৈরি হতে পারে।

এতে দ্রুত তাপমাত্রা বেড়ে আগুন কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া নি¤œমানের পাওয়ার ব্যাংক ব্যবহার, অতিরিক্ত চার্জ দেওয়া, শারীরিক আঘাত এবং ভুলভাবে সংরক্ষণও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত লিথিয়াম ব্যাটারিসংশ্লিষ্ট ৭৬৬টি বিমান চলাচলের ঘটনা নথিভুক্ত হয়েছে।

বিভিন্ন দেশের উড়োজাহাজ ও গণপরিবহনে পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনাও ঘটেছে। নিরাপদে ব্যবহারে যা করবেন পাওয়ার ব্যাংকের দুর্ঘটনা এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশ্বস্ত ও পরিচিত ব্র্যান্ডের মানসম্মত পাওয়ার ব্যাংক ব্যবহার করুন। চার্জ দেওয়ার সময় ডিভাইসের দিকে নজর রাখুন। দীর্ঘ সময় বা সারারাত অযথা চার্জে রাখবেন না। সরাসরি রোদ, পানি ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন।

ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। চাবি, কয়েন বা অন্য ধাতব বস্তুর সঙ্গে একই জায়গায় রাখবেন না। পাওয়ার ব্যাংক ফুলে গেলে, অস্বাভাবিক গরম হলে বা শারীরিক ক্ষতি দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। পাওয়ার ব্যাংক ছোট হলেও এর ভেতরে থাকা লিথিয়াম ব্যাটারি যথেষ্ট শক্তিশালী। তাই ব্যবহারের পাশাপাশি সংরক্ষণেও সতর্ক থাকা প্রয়োজন। অস্বাভাবিক গরম বা ফুলে যাওয়া পাওয়ার ব্যাংক পুনরায় চার্জ দেওয়া উচিত নয়।

নিরাপদে ব্যবহারই পারে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

পাওয়ার ব্যাংকে কেন আগুন ধরে, জেনে নিন প্রধান কারণগুলো

Update Time : 04:12:07 am, Wednesday, 4 November 2026