আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 02:00:15 pm, Monday, 5 October 2026
  • 49

সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শহরের ওপর চাপ কমাতে সরকার অঞ্চলভিত্তিক উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়নের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে বাড়তি মানুষের চাপ কমানোর লক্ষ্য সরকারের। এজন্য দেশের বিভিন্ন অঞ্চল ঘিরে পরিকল্পিত নগরায়ন ব্যবস্থা গড়তে কাজ চলছে। দেশের সব মানুষের জন্য বাসস্থান নিশ্চিতের এবং মানসম্মত আবাস তৈরির উদ্যোগের কথাও জানান সরকারপ্রধান।

এর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নরসিংদীতে বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Update Time : 02:00:15 pm, Monday, 5 October 2026