আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো আসামি হাতকড়াসহ গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 12:36:08 pm, Monday, 5 October 2026
  • 42

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো আসামি হাতকড়াসহ গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইলের নড়াগাতী থানা এলাকাতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখ (৩৫) এবং তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। সোমবার (৫ অক্টোবর) ভোর রাতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত এসকেন শেখ ও নয়ন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে। এসআরবি জানায়, এসআরবি-৬ তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় রোববার রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার ভাই নয়ন শেখকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেনকে গ্রেপ্তার করেন। খবর পেয়ে এসকেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন।

হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। আসামিদের থানায় হস্তান্তর করেছে এসআরবি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো আসামি হাতকড়াসহ গ্রেপ্তার

Update Time : 12:36:08 pm, Monday, 5 October 2026