আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, রামেক হাসপাতালে ভর্তি

  • MIT ERP
  • Update Time : 12:11:56 pm, Monday, 5 October 2026
  • 39

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, রামেক হাসপাতালে ভর্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) ভোর অনুমান ৪:৫০ ঘটিকার সময় নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত মোয়াজ্জিনর নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা মসজিদে আজান শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালে হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী পাঠায়। সকাল অনুমান ৭:২৫ ঘটিকার সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

এ বিষয়ে, থানার ওসি মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আর থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত। আর ভিকটিমের পরিবার দ্বারা এজাহার প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে: ইসি সচিব

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, রামেক হাসপাতালে ভর্তি

Update Time : 12:11:56 pm, Monday, 5 October 2026