আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 08:36:07 pm, Sunday, 4 October 2026
  • 21

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধরের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন গাছপাড়া গ্রামের রবি হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় সুমনকে বাড়ির সামনের একটি দোকানের কাছে রেখে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে সদর উপজেলার বিলভাদুড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোববার সুমনকে ধরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, নির্যাতনের একপর্যায়ে সুমনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি রিকশায় করে বাড়ির সামনে রেখে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশ জানতে পেরেছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অবসরের পর কী করবেন লিওনেল মেসি

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Update Time : 08:36:07 pm, Sunday, 4 October 2026