আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 05:50:57 pm, Sunday, 4 October 2026
  • 34

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও খনি শ্রমিকরা। রোববার (৪ অক্টোবর) খনির প্রধান ফটকের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে কর্তৃপক্ষ নতুন করে নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে বক্তারা চলমান নিয়োগ কার্যক্রম বন্ধ করে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

খনি স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি উপেক্ষা করে কোনো একতরফা নিয়োগ গ্রহণযোগ্য নয়। কর্মসূচিতে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত এলাকার তোফায়েল আহমেদ ও লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, শ্রমিক প্রতিনিধি মাহাবুব হোসেন, তের গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং শ্রমিক এরশাদসহ অনেকে।

বক্তারা বলেন, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অধিকারকে গুরুত্ব দিতে হবে। তারা দ্রুত কথিত অনিয়ম বন্ধ করে আইন ও বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পরিচালনার আহ্বান জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এমনকি পরিস্থিতি অব্যাহত থাকলে বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম অচল করে দেওয়ার কর্মসূচি আসতে পারে বলে জানান আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চলচ্চিত্রে সুদিন ফেরাতে নিয়মিত ভালো সিনেমা বানানোর তাগিদ

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

Update Time : 05:50:57 pm, Sunday, 4 October 2026