আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

কালকিনিতে সম্পত্তি জালিয়াতি ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 04:48:17 pm, Sunday, 4 October 2026
  • 30

কালকিনিতে সম্পত্তি জালিয়াতি ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের কালকিনিতে মরহুম পোস্টমাস্টার আঃ সামাদ সরদারের রেকর্ডীয় সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ, নতুন কেনা জমিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার, প্রকৃত ওয়ারিশ ও ক্রয়সূত্রে মালিকপক্ষ।

রোববার দুপুরে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুয়েত প্রবাসী আব্দুল আলীম অভিযোগ করেন, সামাদ সরদারের মৃত্যুর পর পালক পুত্র লাল মিয়া নিজেকে ঔরসজাত সন্তান পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ানে নাম তোলেন এবং পরবর্তীতে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তগত করেন। এ ঘটনায় আদালত ও দুদকের তদন্তে জালিয়াতি প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সামাদ সরদারের উত্তরসূরিদের কাছ থেকে ক্রয় করা ১৯.৩৬ শতাংশ জমির মালিকদের কাছে লাল মিয়ার ওয়ারিশরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা ও ন্যায়বিচার দাবি করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে আব্দুল আলীম, তার স্ত্রী তানিয়া খানম, প্রতিবেশী খায়রুল বাসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গ: দেশে ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭

কালকিনিতে সম্পত্তি জালিয়াতি ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : 04:48:17 pm, Sunday, 4 October 2026