আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 04:28:57 pm, Sunday, 4 October 2026
  • 30

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৫ জন ছাড়পত্র পেয়েছেন।

এনিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে। রোববার (৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর নাম খালেদা বেগম। তার বয়স ৫৫ বছর। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। খালেদা বেগম গত ২ অক্টোবর বিকেল ৪টা ৫০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১১ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ও ছাড়পত্র পাওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে।

বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে আইসিইউতেও দুজন চিকিৎসাধীন থাকায় গুরুতর রোগীদের নিয়ে উদ্বেগ রয়েছে। ডেঙ্গুতে জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

Update Time : 04:28:57 pm, Sunday, 4 October 2026