নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরের সীমানা প্রাচীরের মন্দিরের পাশে পরিত্যক্ত স্থান থেকে আনুমানিক ৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে মন্দিরের পাশে পরিত্যক্ত স্থানে কয়েকদিন ধরে মরদেহটি পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। মরদেহের হাত-পায়ের সব আঙুল ও লিঙ্গ বিচ্ছিন্ন রয়েছে। মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির হাত ও পায়ের আঙুল বিচ্ছিন্ন ও পুরুষাঙ্গ কর্তন করা অবস্থায় পাওয়া যায় । ‎এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।






















