আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ভোজপুরী অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে

  • MIT ERP
  • Update Time : 03:32:35 pm, Sunday, 4 October 2026
  • 24

শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ভোজপুরী অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে রক্ষা পেয়েছেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। তার আসন্ন চলচ্চিত্র ‘ভূতনি কা বদলা’র শুটিং চলাকালে হঠাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একপর্যায়ে আগুনের শিখা অভিনেত্রীর দিকে চলে এসে তার জামায় আগুন ধরে যায়। তবে ইউনিটের সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে ‘ভূতনি কা বদলা’ সিনেমার শুটিং। একটি দৃশ্যের প্রয়োজনে সেখানে আগুন ব্যবহার করা হচ্ছিল। ওই দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়।

এতে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মুহূর্তেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের দিকে চলে আসে। সঞ্জনা তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করছিলেন। আচমকাই তার পোশাকে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত তার দিকে ছুটে আসেন। পানি দিয়ে আগুন নিভিয়ে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে শুটিং সেটে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। এ ঘটনায় সেটে থাকা অন্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা প্রসঙ্গে সঞ্জনা জানান, চিত্রনাট্যের প্রয়োজনেই তাকে আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করতে হচ্ছিল। কিন্তু শুটিংয়ের সময় হঠাৎ জোরে বাতাস শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর আগুনের শিখা তার দিকে চলে এসে পোশাকে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় সঞ্জনা আহত হননি। তিনি নিরাপদে আছেন বলে জানা গেছে। শুটিং ইউনিটের অন্য কোনো সদস্যও আহত হননি। দুর্ঘটনার পর সঞ্জনা জানান, সিনেমাটির গল্প ও চরিত্রের কথা মাথায় রেখে পুরো টিম বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যের শুটিং করেছে। দর্শক সিনেমাটি মুক্তির পর এর গল্প, উপস্থাপনা এবং শিল্পীদের কাজ উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘ভূতনি কা বদলা’ সিনেমাটির শুটিং বর্তমানে উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশে হচ্ছে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ

শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ভোজপুরী অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে

Update Time : 03:32:35 pm, Sunday, 4 October 2026