আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

নান্দাইলে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:01:32 pm, Saturday, 3 October 2026
  • 36

নান্দাইলে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চার্জে বসিয়ে চাবি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ মিয়া (১৮) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুনাইদ ওই গ্রামের শামসুল হকের ছেলে। তিনি চরউত্তরবন্দ বাজারে চা বিক্রি করতেন। নিহতের বড় ভাই অটোরিকশা চালক সাকিব জানান,রাতে চরউত্তরবন্দ বাজার থেকে অটোরিকশাটি বাড়িতে নিয়ে আসেন জুনাইদ। এরপর অটোরিকশাটি চার্জে বসিয়ে ঘরে চলে যান জুনাইদ। কিন্তু অটোরিকশার চাবি নিতে ভুলে যান। পুনরায় চাবি নিতে গেলে হঠাৎ অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,ঘটনাটি শুনেছি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

নান্দাইলে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

Update Time : 07:01:32 pm, Saturday, 3 October 2026