আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

শেরপুরে রাজমিস্ত্রি অপহরণের অভিযোগে ১২ জনের নামে মামলা

  • MIT ERP
  • Update Time : 08:59:30 pm, Thursday, 1 October 2026
  • 37

শেরপুরে রাজমিস্ত্রি অপহরণের অভিযোগে ১২ জনের নামে মামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার শেরপুরে মো. শরিফ শেখ (৩৪) নামের এক রাজমিস্ত্রিকে অপহরণের অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে শরিফের স্ত্রী মোছা. সাদিয়া খাতুন শেরপুর থানায় মামলাটি করেন।

পরে পুলিশ শরিফ শেখকে উদ্ধার করে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে রেজাউল কবির শরিফকে বাড়ি থেকে হাপুনিয়া বাজারে নিয়ে যান। রাত সোয়া আটটার দিকে তারা বাজারে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের একটি অজ্ঞাত গাড়িতে তুলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে রেজাউলকে ছেড়ে দেওয়া হলেও শরিফের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন রাতে দণ্ডবিধির ৩৬৪ ধারায় মামলা করেন শরিফের স্ত্রী। এ ঘটনায় আরেক ভুক্তভোগী কবির হোসেন বলেন, তিনি তাদের ডাকে একটি অফিসে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার চান। শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন বলেন, মামলার পর অপহৃত শরিফ শেখকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে: ইসি সচিব

শেরপুরে রাজমিস্ত্রি অপহরণের অভিযোগে ১২ জনের নামে মামলা

Update Time : 08:59:30 pm, Thursday, 1 October 2026