আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি ঘর

  • MIT ERP
  • Update Time : 07:52:41 pm, Thursday, 1 October 2026
  • 98

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি ঘর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘনিবিষ্ণুপুর পুরাতন ঈদগা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালক সাহেদ আলীর বসতবাড়িসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাহেদ আলীর স্ত্রী রূপবান বেগম জানান, আমি বাইরের রান্নাঘরে রান্না করছিলাম। ছেলের বউ সুরভী আক্তার টিউবওয়েলে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ ঘরে ঢুকতেই দেখি পুরো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগুনে বাড়ির আলমারি, ফ্রিজ, খাটসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বর্তমানে পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে বসতঘরে থাকা ধান-চালসহ খাদ্যশস্য, নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা পরিবারটি এখন সরকারি ও বেসরকারি জরুরি সহায়তার দিকে তাকিয়ে আছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৌলভীবাজারে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার, বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি ঘর

Update Time : 07:52:41 pm, Thursday, 1 October 2026