আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 06:11:44 pm, Thursday, 1 October 2026
  • 41

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিসা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

তাঁর বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত। নিহতের ফুপু পারভীন আক্তার জানান, তাঁর মা অসুস্থ হওয়ায় দুই দিন আগে তিনি ভাবি ও আনিসাকে নিয়ে কক্সবাজার থেকে সট্টি গ্রামে আসেন। বৃহস্পতিবার সকালে আনিসা হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজের কুমপাড় এলাকায় যায়। সেখানে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায় সে। এ সময় তার সঙ্গে থাকা একটি ছোট শিশু বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে যাওয়ার খবর দেয়। পরে খবর পেয়ে আনিসার চাচা জাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করেন। এরপর আনিসাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, হাসপাতালে আনার আগেই আনিসার মৃত্যু হয়েছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নকলার চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া নিয়োগ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৯ বছর পর শিক্ষিকার যোগদান

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Update Time : 06:11:44 pm, Thursday, 1 October 2026