আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 08:34:56 pm, Tuesday, 15 September 2026
  • 39

সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক, ওষুধ ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপি ও বাঁকাল চেকপোস্টের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, পদ্মশাখরা, গাজীপুর, ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির পাশাপাশি বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তুফান লোশন, মোবাইল ফোন, মোবাইল যন্ত্রাংশ, উইনসেরেক্স ও এসকাফ সিরাপ এবং বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে— পদ্মশাখরা বিওপি থেকে ১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের উইনসেরেক্স সিরাপ, ভোমরা বিওপি থেকে ১ লাখ ৭৫ হাজার ৪৩৫ টাকার পাতার বিড়ি, মলম, লোশন ও মোবাইল ফোন, গাজীপুর ও বৈকারী বিওপি থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৪০০ টাকার মোবাইল যন্ত্রাংশ এবং কাকডাঙ্গা বিওপি থেকে ২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার ওষুধ ও মদ।

এ ছাড়া মাদরা ও হিজলদী বিওপি থেকে ২৭ হাজার টাকার মদ, চান্দুরিয়া বিওপি থেকে ১০ হাজার টাকার এসকাফ সিরাপ এবং বাঁকাল চেকপোস্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। বিজিবির তথ্যমতে, জব্দ করা চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯১ হাজার ১৩৫ টাকা। শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বলেন, অবৈধ ভারতীয় পণ্যের অনুপ্রবেশ দেশীয় শিল্প ও সরকারি রাজস্ব—উভয়ের জন্যই ক্ষতিকর। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Update Time : 08:34:56 pm, Tuesday, 15 September 2026