আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার ও বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

  • MIT ERP
  • Update Time : 08:09:26 pm, Tuesday, 15 September 2026
  • 44

প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার ও বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি অর্থাৎ ওজোপাডিকোর প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে সৃষ্ট কারিগরি সমস্যা সমাধান করে সিস্টেম পুনরুদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ১৩ মিনিটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কোম্পানির কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে। এদিকে ওই সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ফেসকেল গ্রাহকরা প্রি-পেইড মিটারের ভেন্ডিং সম্পন্ন করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। অনাকাঙ্ক্ষিত এ সমস্যার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে ওজোপাডিকো কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার ও বিদ্যুৎ বিভাগের দুঃখ প্রকাশ

Update Time : 08:09:26 pm, Tuesday, 15 September 2026