আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রাণীনগরে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই দুই লাখ টাকার মালামাল

  • MIT ERP
  • Update Time : 07:32:28 pm, Thursday, 3 September 2026
  • 13

রাণীনগরে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই দুই লাখ টাকার মালামাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নওগাঁর রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে প্রায় ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত করার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ছাড়া নির্মানাধীণ বাসার বেশকিছু পাইপও ভাংচুর করেছে দুবৃত্তরা। গত দেড় বছর আগেও দুবৃত্তরা ওই বাড়িতে আগুন দিয়ে মালামাল পুরে দেয় বলে জানিয়েছেন স্বজনরা। প্রবাসী মোফাজ্জল হোসেন ওই গ্রামের খয়ের আলীর ছেলে। ‎প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান, গত ১ সপ্তাহ আগে বাড়িতে তালা দিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। হঠাৎ করেই বুধবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন বাড়িতে আগুন জ্বলছে।

এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপরও ঘরের মধ্যে থাকা খাট, ফ্রিজ, শোকেসসহ বিভিন্ন আসবাবাপত্র পুরে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শারমিন আক্তার। তিনি বলেন, প্রকাশ্য কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তারপরও কে বা কাহারা বারবার আগুন ধরে দিচ্ছে। তিনি ধারণা করে বলেন, ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরে দিয়েছে।

এ ছাড়া বাড়ির একটু অদূরে তার নির্মাণাধীন বাসার মোটরের পাইপ এবং ওয়াস রুমের কয়েকটি পাইপ ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শারমিন আক্তার আরও জানান, গত দেড় বছর আগেও কে বা কারা বাড়িতে আগুন ধরে দিয়েছিল। ওই সময় নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। ‎রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

রাণীনগরে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই দুই লাখ টাকার মালামাল

Update Time : 07:32:28 pm, Thursday, 3 September 2026