আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র, ১৪৩৩ | ০১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা: ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 06:58:14 pm, Thursday, 3 September 2026
  • 23

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা: ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকার ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ অস্বাস্থ্যকর পরিবেশ, পোড়া তেলে রান্না এবং তেল, মশলা ও রুটি তৈরির খামিতে মৃত ও জীবিত তেলাপোকা পাওয়ার অপরাধে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই জরিমানা করেন।

অভিযানে সিটি রাজবাড়ি রেস্তোরাঁয় ডালডা, কিচমিচ, দুধ, মোরব্বা, তেল, মশলা, রুটি তৈরির খামিসহ প্রভৃতি উপাদানে জীবিত-মৃত তেলাপোকা-ছারপোকা দেখা যায়, স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা টাইলস, ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া পোড়াতেল সংরক্ষণ, মেয়াদহীন মোরব্বা সংরক্ষণ, অননুমোদিত ঘি ব্যবহারপূর্বক খাদ্যপণ্য উৎপাদন, বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে ৬ লাখ টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম, পাঁচলাইশ থানা টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিশ্বের তরুণদের স্বপ্নপূরণে রাশিয়াকে সহযোগী করার আহ্বান পুতিনের

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা: ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা

Update Time : 06:58:14 pm, Thursday, 3 September 2026