আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে ৫,৪৮২ টাকা

  • MIT ERP
  • Update Time : 06:38:29 pm, Thursday, 3 September 2026
  • 33

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে ৫,৪৮২ টাকা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে টানা তিনবার কমার পর আবারও বৃদ্ধি পেয়েছে সোনার দাম। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বেড়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর ঠিক করেছে। বাজুস জানিয়েছে, সকাল ১০টা দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। যা বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরআগে সবশেষ গতকাল দেশের বাজারে সোনার দাম কমানো হয়। ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে এ দিন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে ৫,৪৮২ টাকা

Update Time : 06:38:29 pm, Thursday, 3 September 2026