ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন চলছে। বুধবার ষষ্ঠ দিনের মতো অনুশীলন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও মিডিয়া সেশন হয়নি। আদতে চলমান ক্যাম্পে কঠোর গোপনীয়তা বজায় রেখে অনুশীলন করা হচ্ছে।
যা জন্ম দিয়েছে আলোচনার! কিংস অ্যারেনায় শুরু হওয়া এই ক্যাম্পে প্রধান কোচ থমাস ডুলির অধীনে রুদ্ধদ্বার অনুশীলন সেশনে এমন গোপনীয়তা আগে দেখা যায়নি।



















