বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন। নিহতরা হলেন, হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে আমার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল।






















