আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

যশোরে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার প্রাথমিক ধারণা

  • MIT ERP
  • Update Time : 03:24:52 pm, Wednesday, 2 September 2026
  • 15

যশোরে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার প্রাথমিক ধারণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের শার্শায় একই বাড়ি থেকে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে শার্শার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো– সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাঁর মোট সাতজন সন্তান। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান। এরপর দুই শিশু সাবির ও জাবির বাড়িতে বাবার সঙ্গে ছিল।

প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল মরদেহগুলো উদ্ধার করে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী–তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

যশোরে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার প্রাথমিক ধারণা

Update Time : 03:24:52 pm, Wednesday, 2 September 2026