ভোলার চরফ্যাশন উপজেলার চরআইচায় ৪৮ নম্বর চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে রাতে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
একই সঙ্গে বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারের আশপাশে ড্যান্ডি গাম সেবনের আলামত পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



















