আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

সীতাকুণ্ডে আল বারাকা শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু : ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

  • MIT ERP
  • Update Time : 12:49:17 pm, Wednesday, 2 September 2026
  • 22

সীতাকুণ্ডে আল বারাকা শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু : ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় কাটারম্যান মো. আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিহতের পরিবার ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম। এ দাবিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিক নিহত ও ১৪ জন আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৮ আগস্ট আল বারাকা শিপইয়ার্ডে দুর্ঘটনায় আলাউদ্দিন নিহত হন। ধারাবাহিক এসব ঘটনায় শিপ রিসাইক্লিং শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্কপের অভিযোগ, অনেক ইয়ার্ডে পর্যাপ্ত নিরাপত্তা প্রশিক্ষণ, পিপিই, বিষাক্ত গ্যাস শনাক্তকরণ ও জরুরি উদ্ধারব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে না।

আল বারাকা দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দুর্ঘটনা গোপনের অভিযোগ তদন্ত এবং কারো দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিহত আলাউদ্দিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, পরিবারের উপার্জনক্ষম সদস্যদের কর্মসংস্থান এবং চট্টগ্রামের সব শিপইয়ার্ডে কঠোর নিরাপত্তা তদারকির দাবি জানিয়েছে সংগঠনটি।

স্কপের নেতারা বলেন, কর্মক্ষেত্রে একজন শ্রমিকের মৃত্যুও স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। শিপইয়ার্ডে বারবার দুর্ঘটনা বন্ধে স্থায়ী নিরাপত্তা তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্মারকলিপি প্রদানকালে স্কপ চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল ও খোরশেদ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

সীতাকুণ্ডে আল বারাকা শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু : ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

Update Time : 12:49:17 pm, Wednesday, 2 September 2026