আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আইডি ও পাসওয়ার্ড পাঠানো শুরু

  • MIT ERP
  • Update Time : 06:34:01 pm, Saturday, 15 August 2026
  • 38

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আইডি ও পাসওয়ার্ড পাঠানো শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আইডি পাসওয়ার্ড পাঠানোর কার্যক্রম শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) টেলিটকের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষককে এটি পাঠানো হবে। কোনো শিক্ষক আইডি-পাসওয়ার্ড না পেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দায়িত্বপ্রাপ্ত কর্নকর্তাদের বিষয়টি অবহিত করতে হবে। বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার। মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১০৪৪

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আইডি ও পাসওয়ার্ড পাঠানো শুরু

Update Time : 06:34:01 pm, Saturday, 15 August 2026