আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

লৌহজংয়ে মার্কেটে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল হাসপাতাল ও ব্যাংক

  • MIT ERP
  • Update Time : 01:05:06 pm, Sunday, 9 August 2026
  • 35

লৌহজংয়ে মার্কেটে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল হাসপাতাল ও ব্যাংক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের হাসপাতাল, ব্যাংকসহ বহু দোকানপাট।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার মালির অংক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভবনটির নিচতলায় মার্কেট, দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংকের কার্যক্রম ছিল। আগুনের ঘটনায় ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে ভর্তি থাকা চারজন নারী সিজারিয়ান রোগী এবং ভবনটির আবাসিক অংশে থাকা লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। এতে হাসপাতাল, ব্যাংক ও আশপাশের অন্যান্য দোকান বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

অগ্নিকাণ্ডে আমির হোসেনের বস্ত্রালয়ে কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১০৪৪

লৌহজংয়ে মার্কেটে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল হাসপাতাল ও ব্যাংক

Update Time : 01:05:06 pm, Sunday, 9 August 2026