আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

দুই গানে মাহাবুব

  • MIT ERP
  • Update Time : 08:23:00 am, Tuesday, 4 August 2026
  • 33

দুই গানে মাহাবুব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এ সময়ের তরুণ মডেল মাহাবুবুর রহমান। সম্প্রতি তিনি দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। গান দুটি হচ্ছে ভালোবাসি তোমায় আমি ও পরী। তার বিপরীতে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ২০২৫-এর লাক্স সুপারস্টার প্রতিযোগিতার শীর্ষ ১০-এ থাকা কনক মীম ও কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া। ভালোবাসি তোমায় আমি গানের কথা, সুর ও সংগীত করেছেন ওয়াহেদ শাহীন। গেয়েছেন রুবেল খন্দকার।

পরী গানটি গেয়েছেন নোবেল। লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। দুটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মো. সামছুল হুদা। যিনি এর আগে বহু মিউজিক ভিডিও নির্মাণ করে প্রশংসিত হয়েছেন এবং শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে পুরস্কৃতও হয়েছেন। সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশন গল্পভিত্তিক এই দুটি মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।

সামছুল হুদা জানান, শিগগিরই মিউজিক ভিডিও দুটি সিনে জগত অফিসিয়াল ইউটিউব চ্যানেল-এ প্রকাশ পাবে। মাহাবুবুর রহমান বলেন, মিডিয়ার প্রতি একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা থেকেই মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করা। এই ক্ষেত্রে অবশ্য শামসুল হুদা ভাই আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন, আমাকে ফ্যাশন সম্পর্কে আরও সচেতন করে তুলেছেন। যে কারণে দুটি কাজই বেশ স্বাচ্ছন্দ্যতার সঙ্গে শেষ করতে পেরেছি।

চেষ্টা করেছি নিজেকে যতটা ফ্যাশনেবলভাবে মিউজিক ভিডিওতে উপস্থাপন করা যায়। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সামছুল হুদা ভাইয়ের প্রতি। আমি খুব আশাবাদী দুটি গানের মিউজিক ভিডিও নিয়ে। কনক মীম বলেন, এর আগেও আমি ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের কাজ করেছি। তবে মিউজিক ভিডিওতে এবারই প্রথম আমার কাজ করা। ভীষণ ভালোলাগা নিয়ে সামছুল হুদা ভাইয়ের নির্দেশনায় ভালোবাসি তোমায় আমি গানটিতে মডেল হিসেবে কাজ করেছি।

আমিও খুব এক্সাইটেড। খুব আশাবাদী কাজটি নিয়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুক ও টেলিগ্রামে প্রলোভন: যেভাবে ছড়াচ্ছে অনলাইন জুয়ার অদৃশ্য সাম্রাজ্য

দুই গানে মাহাবুব

Update Time : 08:23:00 am, Tuesday, 4 August 2026