আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

আগস্টজুড়ে চরকির আয়োজন

  • MIT ERP
  • Update Time : 08:15:14 am, Tuesday, 4 August 2026
  • 26
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগস্ট মাসজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দর্শকদের জন্য থাকছে বিনোদনের বিশেষ আয়োজন। পুরো আগস্টের চার সপ্তাহে দর্শকদের জন্য চারটি কনটেন্ট নিয়ে আসছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। আগস্টের ৬ তারিখে মুক্তি পাচ্ছে আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত ‘রঙিন সুরমা’ মুক্তি পাচ্ছে ১৩ আগস্ট।

‘ফাইসা গেছি’ মুক্তি পাচ্ছে ২০ আগস্ট। মাহমুদুর রহমান হিমি পরিচালিত কনটেন্টটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি। আর শেষ সপ্তাহ অর্থাৎ ২৭ আগস্টে আসছে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ অভিনীত কনটেন্টের পরিচালক ফুয়াদুজ্জামান ফুয়াদ। স্বল্পদৈর্ঘ্যরে প্রতিটি কনটেন্টের ধরন আলাদা। ড্রামা ঘরানার ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায় উঠে এসেছে রাজনৈতিক দর্শন।

চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভির অপূর্ব। সিনেমাটি প্রযোজনা করেছে খালিদ মাহবুব তুর্য। একটি মিথ্যা, অসংখ্য চিঠি, আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রঙিন সুরমা’।

এই অরিজিনাল কনটেন্টে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে এক ফ্রেমে দেখার সুযোগ পাবেন দর্শকরা। ‘রঙিন সুরমা’ ফ্যামিলি ড্রামা ঘরানার সীমিত দৈর্ঘ্যরে কনটেন্ট। সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর অভিনীত কমেডি ঘরানার কনটেন্ট ‘ফাইসা গেছি’। এই ফ্ল্যাশ ফিকশনটি একজন উবার চালকের বিচিত্র মানুষের মুখোমুখি হওয়া মাধ্যমে সুযোগ ও অপরাধের পার্থক্য বোঝার উপলব্ধি নিয়েই কনটেন্টির কাহিনিচিত্র।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু, করভী মিজান। ‘পেইন্ট অন ড্রাই লিফ’ একটি অতিবাস্তব পৃথিবীর গল্প। যেখানে ভালোবাসা, আশা এবং ধ্বংসের মুখেও মানুষের অদম্য টিকে থাকার ইচ্ছা ও লড়াইয়ের কথাই উঠে এসেছে। ড্রামা ঘরানার এ কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

আগস্টজুড়ে চরকির আয়োজন

Update Time : 08:15:14 am, Tuesday, 4 August 2026