আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বিএসএফআইসির সদর দপ্তরে বৃক্ষরোপণ ও সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 02:16:34 am, Monday, 3 August 2026
  • 25
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) এবং জিয়া পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে বিএসএফআইসির সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির প্রথম পর্যায়ে ইতিমধ্যেই চিনিশিল্পের আওতাধীন এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গের ১৬টি জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে পর্যায়ক্রমে প্রতিটি মিল এলাকাকে এই কর্মসূচির আওতায় এনে বৃক্ষরোপণ অব্যাহত রাখা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-২) মো. শামছুজ্জামান (সুরুজ)। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) এবং যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) এবং যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, সংস্থার পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সংস্থার সিওপি শাহ্রীনা তানাজ, জিয়া পরিষদের সম্মানিত সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহ সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসির সব কর্মকর্তা ও কর্মচারীরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিএসএফআইসির সম্মেলনকক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-২) বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে জিয়া পরিষদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

বিএসএফআইসির সদর দপ্তরে বৃক্ষরোপণ ও সভা অনুষ্ঠিত

Update Time : 02:16:34 am, Monday, 3 August 2026