আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 01:46:33 am, Monday, 3 August 2026
  • 62
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের এমপি এসএম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি গার্মেন্টস কোম্পানির লোকজন অতর্কিত হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএনসিসির দাবি, রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএস এ পরিচ্ছন্নকর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিক পক্ষের হামলার ঘটনা পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। সকালে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সাথে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিএনসিসি প্রশাসক ও এমপির সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন আহত হন এবং মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। এদিকে, আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন ডিএনসিসি প্রশাসক ও এমপি। এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা করে। হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫-২০ জন প্রচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

Update Time : 01:46:33 am, Monday, 3 August 2026