আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

  • MIT ERP
  • Update Time : 01:25:56 am, Monday, 3 August 2026
  • 39
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্র্যাক ব্যাংকের করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম কর্পনেট লেনদেনে এক নতুন মাইলফলক ছুঁয়েছে। ২০২৬ সালের জুন মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এই প্ল্যাটফর্মে, যা মাসিক লেনদেনের সর্বোচ্চ রেকর্ড। দেশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বাড়ায় এই মাইলফলক অর্জিত হয়েছে। মাসিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর্পনেটের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১ লাখ ২ হাজার কোটি টাকার তুলনায় ৪০ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধি বাংলাদেশে কর্পোরেট ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরের প্রতিফলন। ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের মোট কর্পোরেট লেনদেনের ৮০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি। কর্পনেট ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী কর্পোরেট ক্লায়েন্ট গ্রুপের সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। একই সময়ে মোট লেনদেনের সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ২৪ মিলিয়নে পৌঁছেছে, যা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং প্ল্যাটফর্মের ওপর করপোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রায়গঞ্জে সয়াবিন তেল সরবরাহে টান, দাম বাড়ার গুঞ্জন

ব্র্যাক ব্যাংকের কর্পনেটে এক মাসে ৩০ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক

Update Time : 01:25:56 am, Monday, 3 August 2026