আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

বিজিবি মারিশ্যা জোনের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 07:46:17 pm, Sunday, 2 August 2026
  • 25
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি মারিশ্যা জোনের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম পিএসসি। রোববার (২ আগস্ট) দুপুরে কাচালং বর্ডার গার্ড স্কুলে কোমলমতি শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম পিএসসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং বিজিবির ডিজি মহোদয়ের নির্দেশক্রমে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছি। এরই ধারাবাহিকতায় কাচালং বর্ডার গার্ড স্কুলের শিশুদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে এবং তাদের হাতে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি মারিশ্যা জোন বাঘাইছড়ি উপজেলার ৬৩টি পাড়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করবে। এছাড়াও উপজেলার সবকটি স্কুলে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হবে, যাতে তারা সামাজিকভাবে বনায়ন গড়ে তুলতে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। আমরা একটি গাছ কাটলে পাঁচটিরও অধিক গাছ লাগাব। কাচালং বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত হয়। শিক্ষার্থীরা বলেন, গাছ মানুষের জীবনে অনেক উপকারে আসে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মারিশ্যা জোনের এডি মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথি কাচালং বর্ডার গার্ড স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

বিজিবি মারিশ্যা জোনের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

Update Time : 07:46:17 pm, Sunday, 2 August 2026