আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

  • MIT ERP
  • Update Time : 03:31:29 am, Sunday, 2 August 2026
  • 20
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারি প্রকল্প বাস্তবায়নে অর্থের সাশ্রয়ী ও স্বচ্ছ ব্যবহার, জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান। উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় হতে মাহাজনের বাড়ি পর্যন্ত ভারানীর খাল এবং চরখালি কাটাখাল মোট ২.৩৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ভান্ডারিয়া ইউএনও হাসিবুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে খালের নির্ধারিত নকশা ও গুণগত মান হুবহু বজায় রেখে দৃষ্টিনন্দন কাজের মান অক্ষুণ্ণ রেখে প্রকল্পটি বাস্তবায়নের পর ১৪ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। পরবর্তীতে সরকারি আর্থিক বিধিমালা যথাযথ অনুসরণ করে অব্যয়িত পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন ইউএনও। যা সরকারি অর্থের সাশ্রয়ী ও জবাবদিহিমূলক ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, দীর্ঘদিন অবহেলায় খালটি ভরাট হয়ে অকেজো হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে এই খালটি পুনঃখনন করা হয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করে ব্যয় সাশ্রয় সম্ভব হলে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়াই প্রশাসনের দায়িত্ব। এ বিষয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাশ্রয় নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় ভান্ডারিয়া ইউএনও হাসিবুল হাসান খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন করে অব্যবহৃত ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দায়িত্বশীলতা, সততা ও সুশাসনের এক অনন্যদৃষ্টান্ত স্থাপন করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

Update Time : 03:31:29 am, Sunday, 2 August 2026